Friday, February 13, 2015

পরামর্শ

পরামর্শ
দায়িত্ব যখন নতুন
দৈনিক সমকাল   প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৫

চাকরি জীবনে পদোন্নতির প্রত্যাশা কম বেশি সবাই করে থাকেন। কিন্তু পদোন্নতি পাওয়ার পর, স্বভাবতই বেড়ে যায় দায়-দায়িত্ব। আর যেহেতু পদোন্নতি মানেই নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ, অর্জিত পদে নিজেকে যোগ্য প্রমাণ করার একটা অনিবার্য চাপ, ফলে এ ক্ষেত্রে অনেকেই হিমশিম খান।


এমন সংকটে যারা আছেন, তাদের জন্য, চলুন সহজ কিছু খুঁজে দেখা যাক_

অতীত থেকে নিয়ে পাঠ : চাকরি জীবনের এতদিনের অভিজ্ঞতা, বা, সহজ কথায়, অতীত থেকে পাঠ নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যতের প্রতি রাখুন বিচক্ষণ চোখ। আর এ ক্ষেত্রে নিজের প্রতিই রাখুন কিছু সাদামাটা, অথচ অর্থবহ জিজ্ঞাসা। যেমন
v  যে পদে অধিষ্ঠিত হয়েছেন, সে পদটির কর্মযজ্ঞ সম্পর্কে যথেষ্ট জানাশোনা আছে তো আপনার?
v  যদি তা কিঞ্চিতও থাকে, তাহলে নিজের কাজের ভেতর দিয়ে সেটিতে নিয়মিত শানিয়ে নিচ্ছেন তো?
v  অতীতে চাকরি ক্ষেত্রে যে ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলেন, নতুন পদে সে ধরনের সমস্যার মুখোমুখি হলে কীভাবে সামলাবেন, ভেবে রেখেছেন কি? কেননা, একই ধরনের সমাধানের প্রচেষ্টা এ ক্ষেত্রে হয়তো কার্যকর নাও হয়ে ওঠতে পারে।

  • আপনার দায়িত্বটির পরিধি বর্তমান চাকরি বাজারে কতটুকু_ সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা অর্জন করেছেন তো?
  • এক বছর পর, দুই বছর পর কিংবা পাঁচ বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান, করেছেন সেই পরিকল্পনা?
  • সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুনোর জন্য প্রতিদিনই নিজেকে একটু একটু করে এগিয়ে রাখছেন কি?
  • নব্বইয়ের ফাঁদ : সাধারণত যেকোনো পদে নিজের যোগ্যতা প্রমাণের জন্য কমবেশি তিন মাস বা নব্বই দিন সুযোগ পেয়ে থাকে একজন চাকরিজীবী। ফলে যেকারও ক্যারিয়ারের জন্য প্রথম নব্বই দিন খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এ সময়কালটি আপনি এভাবে অর্থবহ করে তুলতে পারেন
  • নতুন-পুরনো_ সব সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলুন। নিজ অবস্থান থেকে সততা, বিশ্বস্ততা ও আন্তরিকতার সঙ্গে তাদের যেকোনো সমস্যায় পাশে থাকুন।
  • যে কাজের প্রতিশ্রুতি দিয়েছেন, সে কাজ সময়মতো ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে সচেষ্ট হোন। 
  •  আপনার যা যা পরিকল্পনা, কাজের অগ্রগতি ও ফলাফল_ সব নিজের সহকর্মীদের, বিশেষ করে আপনার টিমের সদস্যদের কাছে স্পষ্ট রাখুন।
  •  আপনার সরাসরি উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কাজের বোঝাপড়ায় কোনো ফারাক রাখবেন না। প্রয়োজনীয় সব বিষয় তাকে সময়মতো অবহিত করুন।
  • নিজের চাকরিজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটা ইতিবাচক সম্পর্ক সমন্বয় করুন।

0 comments:

Post a Comment